শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : ​নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চকপাড়া গ্রামে জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) সকালে নিজ শয়নকক্ষ থেকে তাজুল ইসলাম খানের ছেলে জাহাঙ্গীরের নিথর দেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে জাহাঙ্গীরকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আল আমিনের সহায়তায় পূর্বধলা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মাঝেমধ্যেই মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ থাকতেন। তাঁর স্ত্রী বর্তমানে জীবিকার প্রয়োজনে ঢাকায় গৃহকর্মীর কাজ করছেন। জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়