শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ১২ জনের পরিচয় শনাক্ত, জেলা প্রশাসকের শোক

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর , লাইজু আক্তার (২৬), তাঁর দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩) চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের পুত্র তাজুল ইসলাম (৬৭); ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার আজমতপুর চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও তাঁর স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সোনাইমুড়ি আমিরাবাদ এলাকার মৃত সালামত উল্লাহ'র ছেলে বাবুল  চৌধুরী (৫৫); মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬); চুয়াডাঙ্গার জীবননগর রাজেদা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫); নোয়াখালী জেলার ফাজিলপুরের মো. সেলিমের পুত্র নজরুল ইসলাম রায়হান (৪৫) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার সিরাজুল ইসলামের কন্যা সাঈদা (৯)।

আজ ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং ৬ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়