শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের গুলিতে জীবননগরে যুবক আহত, ঘটনার বর্ণনায় ভিন্নতা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে আজাদ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার সদরপাড়া গ্রামের বাসিন্দা বদরুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, আজাদসহ ৪-৫ জন মাদক আনতে নতুনপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে বানপুর এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আজাদ আহত হন।

তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল জানান, আজাদ বিকেলে সীমান্তসংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে আহত হন।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাংবাদিকদের জানিয়েছে, লোকমুখে শোনা তথ্য অনুযায়ী কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একজন আহত হন। বিষয়টি নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত আজাদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়