শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:৪৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া অনুকূলে না থাকায় ঢাকার আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করে।

ঢাকার বদলে চট্টগ্রামে নামা ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে।

অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর বিরূপ আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়