শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ঘুঙ্গুর নদী থেকে প্রকাশ্যে চলছে ড্রেজার মেমিন দিয়ে মাটি লুট

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘুঙ্গুর নদী থেকে  প্রকাশ্যে দিবালুকে চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি লুট ৷

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা শশীদল ইউনিয়নের শশীদল দঃপাড়া এলাকায় ঘুঙ্গুর নদী থেকে প্রকাশ্যে দিবালোকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তলণ করছে,শশীদল দঃ পাড়া গ্রামের পোক্কন সরদার বাড়ি লাইন ম্যান শাহআলম এর ছেলে আরিফুল ইসলাম (৩৫)৷

ড্রেজার শ্রমিকরা জানান আরিফের কাজ করি৷ এখানে কোন প্রশাসনের লোক আসবেনা ৷ কারন জানতে চাইলে ড্রেজার শ্রমীকরা জানান সবাইকে আরিফ মেনেজ করে মাটি কাটে৷ এ বিষয়ে জানতে চাইলে ড্রেজার মালিক আরিফুল ইসলাম (৩৫) জানান একাধিক সিনিয়ন নেতা এবং প্রশাসন কে বলেই নদীতে ড্রেজার বসানো হয়েছে ৷

এ বিষয়ে জানতে চাইলে শশীদল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু জানান, ঘুঙ্গুর নদীতে ড্রেজারের বিষয়টি আপনার মাধ্যমে৷ আমি আমাদের দলের অনেকের সাথে বিষয়টি জানতে চেষ্টা করেছি৷ বিষয়টি কেহ জানেনা ৷ আরিফুল ইসলাম দলের নাম ভাঙ্গিয়ে মাটি লুট করছে৷ তাকে প্রশাসনের নিকট আবেদন মাটি খেকো আরিফুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক ৷

নাম প্রকাশে অনিচ্ছুক ঘুঙ্গুর নদী দুই পাড়ের একাধিক জমির মালিক জানান, আরিফুল ইসলাম প্রভাব খাটিয়ে নদীর মাটি ড্রেজার দিয়ে মাস খানেক হল দিন রাত চোরি করছে ৷ আরিফুল ইসলাম প্রায় ২ লক্ষ ৫০ হাজার ফুট মাটি কেটেছে ৷ বর্তমানে যার বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা প্রায়৷ সে নদীর মাটি কেটে টাকার মালিক হচ্ছে ৷ আর আমাদের জমি ভেঙ্গে নদীতে বিলিন হচ্ছে ৷ প্রশাসন তাদের নিরবতা ভেঙ্গে, তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়