শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করলেন স্নেহাংশু সরকার কুট্টি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সোহেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সন্ধ্যা ৬টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্নেহাংশু সরকার কুট্টিকে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়