শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল পৌরসভায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

আজিজুল হক, বেনাপোল (যশোর): বেনাপোল পৌরসভায় ভিজিএফের কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত ১০ কেজি চালের প্যাকেট ওজন করে ৯ কেজি ৫০০ গ্রাম পাওয়া যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কার্ডধারীরা। এবারের ভিজিএফ কর্মসূচির আওতায় বেনাপোল পৌরসভায় মোট ৪ হাজার ৬২৫ জনকে কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে ভিজিএফের চাল বিতরণের সময় কয়েকজন কার্ডধারী প্যাকেটের চাল ওজন করলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়া যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বেনাপোলের ভবারবেড় গ্রামের কার্ডধারী রবিউল ইসলাম জানান, সরকার দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিলেও তাদের কম দেওয়া হচ্ছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সঠিক পরিমাণ চাল দেওয়ার দাবি জানান। পরে সাংবাদিকদের উপস্থিতিতে যাদের চাল কম দেওয়া হয়েছিল, তাদেরকে পুনরায় সঠিক পরিমাণ চাল দেওয়া হয়।

বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বলেন, কিছু ক্ষেত্রে চাল কম যাওয়ার বিষয়টি নজরে এসেছে। তবে অবশিষ্ট চাল থাকলে তা পরবর্তীতে গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে। কার্ডধারীদের মধ্যে বন্দর শ্রমিক, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও সাধারণ নাগরিক রয়েছেন। যারা চাল কম পাওয়ার অভিযোগ করেছেন, তাদের সঠিক নিয়মে চাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আরও অভিযোগ উঠেছে, প্রকৃত অভাবী অনেক মানুষ ভিজিএফ কার্ড পাননি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কিছু মানুষকে পৌর ভবনে গিয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে।

একজন ভ্যানচালকের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী অসুস্থ হওয়ায় সংসারে অভাব চলছে। তিনি বলেন, ‘ভেবেছিলাম ঈদের আগে সরকারের দেওয়া চাল পাবো। কিন্তু কপালে জোটেনি। অথচ বড়লোকদের চালের কার্ড দিয়েছে রাজনৈতিক নেতারা।’

বেনাপোল পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাগদুম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অনিয়ম এড়িয়ে সুষ্ঠু বণ্টনের লক্ষ্যে এবার ভিজিএফ কার্ড বিতরণে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা এবং পৌর কর্তৃপক্ষ সমন্বয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়