শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৪৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদুয়ার বাজার বিশ্বরোডে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫০টির বেশি পরিবহন কাউন্টার অপসারণ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পরিবহন কাউন্টার, দোকানপাট, ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী স্থাপনা এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এ সময় ৫০টিরও বেশি অবৈধ পরিবহন কাউন্টার ও দোকান অপসারণ করা হয়।

অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি যানবাহনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। ঈদকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ যাতে মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার মাধ্যমে যানজট কমানো এবং ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করাই এ অভিযানের মূল লক্ষ্য। অন্যথায় ভবিষ্যতে প্রশাসন, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান ও মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, হাইওয়ে পুলিশ ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়