শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এনসিটি বিদেশিদের না দেওয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনেটইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের দিতে চুক্তির পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে আগামী ১ ফেব্রুয়ারি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করার জন্য প্রক্রিয়া শুরু করেছে সরকার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

রোববার বিকাল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দর আবারও অচল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সিবিএ।

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, সারা দেশ যখন নির্বাচনি ডামাডোল, সবাই যখন গণতন্ত্রে উত্তরণের পথে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সরকার বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের দিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। অথচ দেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এ স্থাপনা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে দেড় বছর ধরে বন্দরের শ্রমিকরা আন্দোলন করে আসছেন; কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের  জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এ সিদ্ধান্ত দেশের জন্য চরম আত্মঘাতী বলে আমরা মনে করি।

তিনি বলেন, এনসিটি বিদেশিদের দিলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদও (স্কপ) কর্মসূচি নিয়ে ভাবছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়