শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জামায়াত নেতা রেজাউলের কবর দেখে নির্বাক বৃদ্ধ বাবা

তপু সরকার হারুন, শেরপুরঃ ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণা কে কেন্দ্র সংগঠিত সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের (৪২) বাড়িতে চলছে শোকের মাতম। মাতৃহীন রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে ছিলেন। যেন চোখের জল শুকিয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গোপালখিলা গ্রামের বাড়িতে শোকের ছায়া। বাড়ির ভিতর থেকে মহিলাদের উচ্চ কান্নার আওয়াজ ভেসে আসছিলো। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছিলেন।

কয়েকজন গোর খোদককে কবর খোঁড়ায় ব্যস্ত দেখা যায়। নিহত রেজাউলের মরদেহ এখনও বাড়িতে আসেনি।

এদিকে সকাল ১১ টায় রেজাউলের বাড়িতে শান্তনা দিতে আসেন জেলা জামায়তের আমির হাফিজুর রহমান।

তিনি বলেন, এই হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু এই হত্যাকান্ডের ভিডিও ফুটেজ আছে। তাই আমরা ভিডিও দেখে হত্যা মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্মসূচি গ্রহন করা হবে।

নিহত রেজাউল এর শশুর কাকিলাকুড়ার বাসিন্দা হাফেজ মো: আবুবকর বলেন, আমি হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। উনার স্ত্রী ও ২ সন্তানকে এখন দেখবে কে।

রেজাউলের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চাই।

এদিকে রেজাউলের নিহতের খবরে গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়