শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঝোপঝাড় থেকে থানা লুটের গ্রেনেড-কার্তুজ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরের অংশে, চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে র‌্যাবের ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে পূর্বে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে “জুলাই গণঅভ্যুত্থান”-কে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারাদেশে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই র‌্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরতা জোরদার করার নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর থেকেই র‌্যাব আরও সক্রিয় ও দক্ষতার সঙ্গে মাঠে কাজ করছে বলে জানানো হয়।

এই অভিযানে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল অংশ নেয়। উদ্ধারকৃত গ্রেনেডগুলো ধাতব লিভার সংযুক্ত এবং অবিস্ফোরিত অবস্থায় ছিল, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে র‌্যাব।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, “দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে র‌্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়