শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’, তাঁতী দল নেতার ভিডিও ভাইরাল

রাজশাহীর বাগমারার জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে জামায়াতের নেতা–কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জামায়াতের প্রার্থীর পক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম নওশাদ মোল্লাহ (৩০)৷ তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের বাসিন্দা। তিনি তাঁতী দলের উপজেলা শাখার নেতা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত নওশাদ মোল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। তবে নরদাশের বাসিন্দা ও বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, ‘তাঁর বক্তব্য শুনেছি। রাজনীতির বক্তব্য সহনশীল হওয়া উচিত।’ তিনি জানান, নওশাদ মোল্লাহ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

ওই ঘটনায় নরদাশ ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আবদুল মান্নান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নরদাশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাটমাধনগরে ধানের শীষের প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমানের নির্বাচনের ক্যাম্পে এক প্রচারণা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন তাঁতী দলের নেতা নওশাদ মোল্লাহ। তিনি জামায়াতের স্থানীয় কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বক্তব্য দেন। তাঁর এই বক্তব্যের ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, ‘নয় নম্বর ওয়ার্ডে উচ্ছৃঙ্খল কিছু জামাত আছে কিন্তু, হাতোত গনা তিনেত থেইক্যা চারটে, তাদের আচরণ কিন্তু উচ্ছৃঙ্খল। এ রকম উচ্ছৃঙ্খল জামাত যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে হাটমাধনগর গ্রাম পার হতে পারবে না, আপনারা যেভাবে পারেন শায়েস্তা করবেন। ভোটের আচরণ না মানলে তাদের শোয়াইয়া দিবেন।’

জামায়াত নেতা আবদুল মান্নান বলেন, তাঁতী দলের ওই নেতার প্রকাশ্য হুমকির কারণে জামায়াতের কর্মী, সাধারণ লোকজন ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ‘পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।’

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের আবদুল বারী সরদার। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়