শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রধারী যুবক আটক, উদ্ধার পিস্তল ও গুলি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মাহবুবুর রহমান সজীব (৩১)। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অস্ত্রের উৎস ও এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

একই সঙ্গে অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে সেনাবাহিনী। সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে। তারা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়