শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নকল পণ্যের কারখানায় পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী জব্দ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলীপুর এলাকায় নকল পণ্য উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মো. শাহিনুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় নকল চা পাতা, সিগারেট, গুঁড়া মসলা, মশার কয়েলসহ বিভিন্ন ধরনের ভেজাল পণ্য জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে নকল ও ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানার ভেতর থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত নকল চা পাতা, নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি সিগারেট, ভেজাল গুঁড়া মসলা ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা মশার কয়েল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলীপুর এলাকায় একটি গোডাউনে নকল পণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক মো. শাহিনুরের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব নকল পণ্য ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি কারখানার গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে সন্দেহজনক পণ্য দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়