শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গী জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে পাঁচ

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজন মুসল্লি মারা গেলেন। আজ রবিবার (৩০ নভেম্বর) আয়োজক কমিটি এই তথ্য জানায়।

মৃতরা হলেন— সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনউদ্দিন (১০০)।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আবুল আসাদ বাদল শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে মেডিক্যালে মারা যান। মইনইউদ্দিন আজ ভোররাতে টঙ্গী ইজতেমা ময়দানেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

টঙ্গীর ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে জোড় ইজতেমা শুরু হয়েছে। ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

আগামী বছর জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়