শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় এলে ভারতের অত্যাচার বন্ধ করতে আইন করবো আমরা : মফিকুল হাসান

আজিজুল হক,বেনাপোল প্রতিনিধি:  ভারত বণ্যার সময় বাঁধ খুলে দিয়ে বাংলাদেশ  সীমান্ত অঞ্চলে বসবাসরত মানুষকে ডুবিয়ে মারে আর শুষ্ক মৌসুমে পানি আটকে আমাদের আবাদী জমি খরায় পরিনত করে। বিএনপি ক্ষমতায় এলে এবার আমরা আইন করবো আর সে আইনে ভারত ধ্বংস হবে। 

সোমবার বিকালে যশোরের শার্শার বাগআঁচড়া হাইস্কুল  মাঠে  বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে  কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক যশোর ১ আসন শার্শায় ধানের শিষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি একথা বলেন। এসময় হাজার হাজার নােী,পুরুষের উপস্থিতি সভাকে সমাবেশে রুপ দেয়।

বাগাাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এসময় তৃপ্তি  আরো বলেন,  বিএনপি ক্ষমতায় আসলে শার্শাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করব। সেই সাথে বেনাপোল স্থল বন্দরকে আধুনিকায়ন করা হবে। আপনারা জানেন ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশের মানুষ স্বস্থি ফিরে পেয়েছে।  বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মহাসিন কবির যুগ্মসাধারন সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা যুবদলের ষুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাছিমুল গনি বল্টু, সাহাবুদ্দিন আহমেদ সহ বিএনপির অঙ্গসংগঠন এর সকল নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়