শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা ভোলা আটক

আজিজুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:  যশোরের বাঘারপাড়ায় বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তিনি দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও নির্ধারিত সময়ে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

২০২৪ সালের ১৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্করের দায়ের করা মামলায় মোট ৩০৮ জন আওয়ামী লীগ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়। এই মামলায় ভোলা ছিলেন ৫ নম্বর আসামি। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচির সময় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আটক সাইফুজ্জামান চৌধুরী ভোলা প্রয়াত নুরুজ্জামান চৌধুরী মনুর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক। তিনি জেলা পরিষদের সাবেক সদস্যও।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ভোলাকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়