শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), একই ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪), একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭) এবং ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন (১৩ নভেম্বর) কর্মসূচিতে গ্রেপ্তাররা সরাসরি সম্পৃক্ত ছিল।

মহাসড়ক অবরোধে অংশগ্রহণ ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে তারা ভূমিকা রাখেন। এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন (হামিরদী ও আলগী) কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের সঙ্গেও তারা জড়িত ছিলেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ও ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পরিষদের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়