শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে  কিশোরগঞ্জ-ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেসে মহিনন্দ কলাপাড়া ফকিরবাড়ী সংলগ্ন এলাকায় সামনে এ ঘটনা ঘটে বলে জানান রেলওয়ে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ভারসাম্যহীন যুবক  বিকাল সারে তিনটার দিকে হেঁটে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল,এমন সময় ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেস ট্রেনের  নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। 

যুবকের মৃতদেহটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়