শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে র‍্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে র‍্যাব-৪ এর অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে ভাড়াটিয়া কেতাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে গতকাল থেকে কেতাবুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে আজ সকালে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেতাবুল জানায়, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তার সঙ্গে আরও কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আটক কেতাবুল ইসলামের বাড়ি চাঁপাইনবাব গঞ্জ জেলায় বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়