শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে দোকানপাট বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের একজন ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় জানায়, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই ব্যবসায়ীদের তরফ থেকে মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খাসেরহাটের সকল দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়। ওই ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকে খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আগামী ১৩ অক্টোবর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়