শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন নিহতের ঘটনায় রিফাত বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাত আহমেদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে রিফাত আহমেদ (২৫) এবং একই গ্রামের সেলিম মিয়ার ছেলে লিমান মিয়া (১৯)। সোমবার (১০ নভেম্বর) রাতে র‌্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব জানায়, জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজারের আধিপত্য নিয়ে থোল্লাকান্দির রিফাত বাহিনী ও নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১ নভেম্বর রাত আটটার দিকে গনিশাহ মাজারের পাশে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় শিপনের ওপর রিফাত তার বাহিনীসহ অতর্কিত হামলা চালায়। এতে শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

কিছু সময় পর শিপন বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালালে এমরান মাস্টার নামে আরও একজন গুলিবিদ্ধ হন। ওইদিন রাতে শিপন এবং পরদিন ইয়াসিন মারা যান।

ঘটনার পর সোমবার রাতে র‌্যাব-৯ সদস্যরা জেলার বাঞ্ছারামপুরের উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।

রিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী লিমান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে লিমানের স্বীকারোক্তিতে তার ঘরের শয়নকক্ষের খাটের নিচে মাটির ভেতর থেকে একটি নীল পলিথিন ব্যাগে রাখা ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড ৭.৬৫ মিমি তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার করা অস্ত্র-গুলি জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়