শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছর ধরে অবহেলিত লালচন্দ্রপুর সড়ক: বর্ষায় কাদা, শুকনায় ধুলা — দুর্ভোগে এলাকাবাসী

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থায় দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয়রা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বরোডের ইলিয়াজ বাবুর্চির বাড়ি থেকে শুরু হয়ে গোলামের মিল মোল্লা বিশ্বাসপাড়া হয়ে খলিল মাস্টারের বাড়ির সামনে পর্যন্ত গাবখালীলখপুর হাইওয়ে রোডটি এলাকাবাসীর একমাত্র ভরসা। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ শত শত মানুষ চলাচল করে। পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদ।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময় রাস্তা কাদামাটি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিজ পণ্য পরিবহনকারীদের ভোগান্তির শেষ নেই।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “রাস্তাটি নিয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, “রাস্তাটি বর্তমানে চলমান কোনো প্রকল্পের ডিপিপি ভুক্ত না থাকায় এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। তবে নতুন প্রকল্প অথবা সংশোধিত প্রকল্পের আরডিপিপি’র মাধ্যমে পরবর্তীতে এটি বাস্তবায়ন করা যাবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বহু বছরের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়