শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৪ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত নামে আসামি করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 
 
এতে প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক  ম ম সিদ্দিক মিয়াকে। 
 
মামলায় উল্লেখ করা হয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর সুয়াদীতে সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে ফরিদপুর-৪ আসন পুনবিন্যাসকে কেন্দ্র করে আসামি ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা রাস্তার ওপর সমবেত হয়। তারা রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
 
পুলিশ তাদেরকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ ও বাধা নিষেধ করলে, তারা পুলিশের বাধা নিষেধ অমান্য করে মারমুখি অবস্থান নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাস্তা অবরোধকারী উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার নিমিত্তে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে মৌখিক সতর্কতার পর ধাওয়া করলে আসামিরা দৌঁড়ে পালিয়ে যান। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন,  ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরো এক থেকে দেড়শ অজ্ঞাত নামা আসামিদের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরের দিকে মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
 
উল্লেখ, জাতীয় সংসদের ৩০০ আসনে সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার  আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পরের দিন থেকে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যহত হয়।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়