শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র  ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: চরভদ্রাসন সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ফিরে পাওয়ার দাবিতে আজও রবিবার সকাল ১১ ঘটিকায় চরভদ্রাসন কলেজের শিক্ষার্থীরা চরভদ্রাসন বাজারের প্রধান সড়ক অবরোধ করে এ সময় তারা তাদের পরীক্ষা কেন্দ্রটি  ফিরে পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে চরভদ্রাসন উপজেলা টি একটি ব্যতিক্রমধর্মী উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত  পদ্মা নদী এই উপজেলা টিকে দুই ভাগে বিভক্ত করে তার বুকের উপর দিয়ে বয়ে গেছে ।

১৯৬৮ সালের গঠিত চরভদ্রাসন সরকারি কলেজ তৎকালীন সময়ে পার্শ্ববর্তী সদরপুরের শিক্ষার্থীরা চরভদ্রাসন সরকারি কলেজে লেখাপড়া করত । সেই ঐতিহ্যবাহী চরভদ্রাসন সরকারি কলেজের কেন্দ্রটি সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত চলমান ভোট কর্তৃপক্ষ চর অঞ্চলের সম্পর্কে ধারণা না থাকায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ভোট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। উক্ত এলাকা সম্পর্কে ধারণা দিতে হবে।

চরাঞ্চলের ছাত্রছাত্রীরা কিভাবে পদ্মা নদী পার হয়ে এসে অন্যত্ত্ব গিয়ে পরীক্ষা দিবে এ ভোগান্তি এবং দুর্দশা কথা বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন আমরা চরভদ্রাসন সরকারি কলেজের প্রভাষক কে বললে সে বলেন আমার কিছু করণীয় নেই এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ছাত্রদের ফেসবুক আইডির মাধ্যমে উক্ত ঘটনা জানতে পেয়ে তাদেরকে ডেকে আনি ।

তারা উর্মি,মাজিদুল, সাব্বির ,শুভ ,তানভির,হুসনা ,সিনহা ,সিনথিয়া,নাইম, ১০ জনের একটি প্রতিনিধি দল আমার কাছে আসলে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব বলে আশ্বস্ত করি এ ব্যাপারে আমি আজ রবিবার জেলায় মিটিং এ ছিলাম সেখানে ডিসি স্যারের সাথে আলোচনা করেছি ।আগামী কাল সোমবার চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস মহোদয় কে ছাত্র প্রতিনিধিদের নিয়ে উপজেলায় আসার জন্য বলেছি এই ব্যাপারে সবাই মিলে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়