শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত তরুণের আত্মহত্যা

রংপুরের কাউনিয়া উপজেলায় অনলাইন জুয়ায় সব টাকা পয়সা খুইয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছে আসিফ আলী (২০) নামে এক তরুণ। দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত ওই তরুণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। 

সর্বশেষ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আসিফ আলী উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, আসিফ গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। সে ধার-দেনা করে জুয়া খেলে আসছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঋণ পরিশোধের জন্য তার বাবার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নিলেও সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ না করে আবারও জুয়া খেলতে শুরু করে।

অর্থ হারিয়ে দিশেহারা আসিফ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর তীরবর্তী স্থানে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থা অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়।

কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, নিহতের পিতার আবেদনের ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়