শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. আব্দুল মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত কিংবা লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির একমাত্র লক্ষ্য।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গাজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। তাদের দুর্নীতির কারণে দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়ে শুধু সাইনবোর্ড টাঙানো হয়েছে, প্রকৃত কোনো উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নতির জন্য শুধু শহর নয়, গ্রামগুলোও সমানভাবে উন্নত করতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রামের উন্নয়নে কাজ করবে।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়