শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে কোটি টাকার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য নির্মিত সড়কের কার্পেটিং শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পরই উঠে যেতে শুরু করেছে। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

উপজেলার তিওড়কুড়ী থেকে পাঁচবাড়ি হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের কাজ গত ৫ সেপ্টেম্বর শেষ হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রায় ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকার ব্যয়ে কাজটি সম্পন্ন করে।

তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের বিটুমিন, ইট ও বালি ব্যবহার এবং সড়ক পরিষ্কার না করেই পিচ ঢালাই করার কারণে অল্প দিনেই কার্পেটিং উঠে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, হাত বা পা দিয়েই সহজে পিচের স্তর উঠে আসছে।

স্থানীয় বাসিন্দা প্রফেসর ইয়াসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তায় ঠিকমতো পিচ দেওয়া হয়নি। এক বছরও টিকবে না। এখন যদি বৃষ্টি হয়, পুরো রাস্তা নষ্ট হয়ে যাবে।”

ভ্যানচালক আবু বক্কর বলেন, “সরকার কোটি টাকা ব্যয় করছে, অথচ ঠিকাদাররা দায়সারা কাজ করেছে। কয়েকদিন না যেতেই সব উঠে যাচ্ছে। এর চেয়ে আগের রাস্তা ভালো ছিল।”

অন্য এক বাসিন্দা আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, “পা দিয়ে ঘষলেই পাথর উঠে যায়। পিচ ঢালাইয়ের সময় রোলার দিয়েও ঠিকমতো চাপ দেওয়া হয়নি।”

দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, “ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করেছে। উপজেলা থেকে কেউ তদারকি করেনি। ফলে ইচ্ছেমতো দায়সারা কাজ হয়েছে।”

একজন স্থানীয় ঠিকাদার জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সঠিক অনুপাতে পাথর, বালি ও বিটুমিন না মেশানোর কারণেই সড়কের উপরের স্তর দুর্বল হয়ে দ্রুত উঠে যাচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স-এর প্রতিনিধি অসিম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। ল্যাবে পরীক্ষা করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে রাস্তা পুনর্নিমাণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়