শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জ হাসপাতালে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভাণ্ডার সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি ফি মাত্র ৮ টাকা। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রোগীদের কাছ থেকে ২০ টাকা নিচ্ছেন—তাও কোনো রসিদ ছাড়াই। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি ফি সংক্রান্ত কোনো চার্ট ঝোলানো নেই। রসিদ না দিয়ে টাকা নেওয়ায় রোগীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি হতে আসা বারইখালী গ্রামের হুমায়ুন কবির খান বলেন,
“এই স্বাধীনতার জন্য ছাত্ররা জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে। অথচ আজও ভর্তি হতে দুর্নীতি করতে হচ্ছে। আমার জামাতা শাহাবুদ্দিন ফকির (২৬) ভর্তি করাতে গেলে জরুরি বিভাগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসারের উপস্থিতিতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) মনিকা মল্লিক ২০ টাকা নেন। পরে রসিদ চাইলে কর্তৃপক্ষ তা দেয়নি।”

সকাল থেকে টিকিট কেটে ৩ টাকায় চিকিৎসা নেওয়ার পর জরুরি বিভাগে ভর্তি রোগীদের কাছ থেকে একইভাবে ২০ টাকা করে নেওয়া হয়। অথচ নির্ধারিত ফি ৮ টাকা হওয়ায় রোগীপ্রতি অতিরিক্ত ১২ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোগীদের অভিযোগ, এর আগেও সংশ্লিষ্ট কর্মকর্তা মনিকা মল্লিক বিভিন্ন সময়ে ভর্তি ও অপারেশন রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন। তবে অভিযোগ পেলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।

অভিযোগের বিষয়ে মনিকা মল্লিক বলেন, “আমি কখনো নির্ধারিত টাকার বাইরে টাকা নিইনি।”

এ বিষয়ে মোরেলগঞ্জ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, “জরুরি বিভাগে ভর্তির জন্য ২০ টাকা নেওয়া হয়। ওই টাকার বাড়তি অংশ দিয়ে আউটসোর্সিং কর্মচারীদের বেতন দেওয়া হয়।”

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বর্তমানে ছুটিতে ঢাকায় আছেন। তিনি জানান, “জরুরি বিভাগে ভর্তি ফি ৮ টাকা নির্ধারিত। নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়