শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সারের দাম বেশী নেয়ার দায়ে  ডিলারের অর্থদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী দামে ইউরিয়া সার বিক্রি করার দায়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় আব্দুস ছামাদ নামের এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

৮ সেপ্টেম্বর'২৫ সোমবার দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ  অর্থদন্ড দেয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে আসলে গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্স এর মালিক সরকারের বেঁধে দেয়া দাম ১৩শ ৫০ টাকার পরিবর্তে ১ বস্তা (৫০কেজি) ইউরিয়া সার ১৮শ টাকা বিক্রি করে। দাম বেশী রাখার ফলে উপস্থিত অন্যান্য কৃষকের সাথে ডিলারের লোকজনের সাথে বাক-বিতন্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ইউনিয়নটির উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশী রাখার প্রমান পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে এলে  দুপরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়