শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২

‎রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার‌ পার্বতীপুর পৌর এলাকার মোজাফফর নগর মহলা থেকে র‌্যাব-১৩ এর অভিযানে চালিয়ে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ আমার অহংকার'- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাব-১৩ এর ‎আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ০৪.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর মোজাফফর নগর মোঃ জাকির হোসেন এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ মানিক শেখ (২৩) ও ২।মোঃ জাহিদ সৈনিক (১৯)'দ্বয়ের শয়ন কক্ষের খাটের নিচে ০২ টি প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ২৬৭ বোতল ফেন্সিডিল জব্দসহ আসামি ১। মোঃ মানিক শেখ (২৩), ২।মোঃ জাহিদ সৈনিক (১৯), উভয় পিতা- মোঃ জাকির হোসেন, উভয় সাং- মুজাফফরনগর, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুর গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবতীপুর মডেল থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়