শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েটের নকশায় নিরাপদ ই-রিকশার পাইলটিং শুরু আজ, সড়কে নামছে তিন চাকার আধুনিক যান

বুয়েটের নকশায় তৈরি নিরাপদ তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চালুর লক্ষ্যে পাইলটিং কর্মসূচি শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। আজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র জোবায়ের হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগরে (আড্ডার মোড় থেকে সামান্য সামনে জি ব্লক মেইন রোড) এই পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

অন্য দিকে একই দিনে ঢাকার আরেক প্রান্তে বেলা ১১টায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হবে গণপূর্ত অধিদপ্তরের সরকারি স্কুল কলোনি, ঝিগাতলা, ধানমন্ডিতে। সেখানেও একই অতিথিরা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়