শিরোনাম
◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১২:১৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসৌজন্যমূলক আচরণের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখোমুখি হলেন বাংলাদেশি পেসার নাহিদ রানা । একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

গতকাল ম্যাচের ১১তম ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর নাহিদ উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়ে তার দিকে এগিয়ে যান এবং দুজনের মধ্যে কথার লড়াই শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন।

আইসিসি জানায়, নাহিদ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় আউট হওয়া ব্যাটারের প্রতি এমন কোনো আচরণ, অঙ্গভঙ্গি বা মন্তব্য নিষিদ্ধ, যা অপমানজনক বা সংঘাতের জন্ম দিতে পারে।

ঘটনার পর নাহিদ নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় গত ২৪ মাসে নাহিদের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুই। তবে লেভেল-১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা বা আরও বেশি ডিমেরিট পয়েন্টের সুযোগ থাকলেও তুলনামূলক হালকা শাস্তি পেয়েছেন এই তরুণ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়