শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক অ‌জি ক্রিকেটার মার্ক টেল‌রের দাবি, ভারতীয় বো‌র্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব অনেক। সেটা ভালোই জানা আছে ক্রিকেট প্রেমীদের। তবে পুরনো সত্যটাই যেন নতুন করে আবারও মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক টেলর।

 গুঞ্জন আছে বিগ ব্যাশের আসন্ন মৌসুমের উদ্বোধনী ম্যাচ হতে পারে ভারতের চেন্নাইয়ে। সেসময়ে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর এতেই চটেছেন টেলর। অস্ট্রেলিয়ার স্থানীয় এক ওয়েবসাইটে টেলর বলেন, এখানে অনেক কিছু জড়িত। কিন্তু মূল কথা হলো—টাকাটাই গুরুত্বপূর্ণ। আর সেটা আছে ভারতের।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিয়মিত আইপিএলে খেলেন। ট্রাভিস হেড-মিচেল মার্শরা পরিচিত মুখ ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে। বিসিসিআইকে খুশি রাখতেই হেড-মার্শদের আইপিএলে খেলার অনুমতি সিএ দেয় বলেই মনে করেন টেলর। যদিও আইপিএল নিয়ে অস্ট্রেলিয়ার অনেকেরই আগ্রহ নেই বলে উল্লেখ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

টেলর বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দায়িত্ব এখন ভারতীয় ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট রাখা। ক্রিকেট অস্ট্রেলিয়া চায় ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলুক। কিন্তু বেশির ভাগ অস্ট্রেলিয়ার অনেকেই আইপিএলকে সেভাবে অনুসরণ করে না। আমিও করি না। এটা নিয়ে এক সময় কথাবার্তা কম হতো। কিন্তু এখন এটা বিশ্ব ক্রিকেটের মূল বিষয় হয়ে উঠেছে।

 আইপিএলের কারণে বিশ্ব ক্রিকেটে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি টেলরের। তিনি বলেন, ‘পাকিস্তানে আমাদের সিরিজের মতো আন্তর্জাতিক ম্যাচগুলোও এখন আইপিএল প্রভাবিত। ফাইনাল সামনে (৩১ মে)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও সেই ফাইনালে খেলবে। কিন্তু এখনো আমরা জানি না কারা খেলবে। এই মুহূর্তে ক্রিকেটে এমনই এক বিশৃঙ্খল পরিস্থিতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়