শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে স্পেন, ফ্রান্স, ব্রা‌জিল ও আ‌র্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : এক মা‌সের ম‌তো সময় বা‌কি ফুটবল বিশ্বকাপ শুরু হতে। এরই মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন বেটিং প্রতিষ্ঠান, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ ও পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেন ও ফ্রান্সকে।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। নতুন আঙ্গিকের এই প্রতিযোগিতা ঘিরে সমর্থকদের আগ্রহও তুঙ্গে।

বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, বর্তমান ইউরোপসেরা স্পেন এবং সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স দুই দলেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। তরুণ ও ভারসাম্যপূর্ণ দল, আক্রমণভাগের ধারাবাহিকতা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণের কারণে স্পেনকে এবার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে ফ্রান্সও রয়েছে দুর্দান্ত ছন্দে। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তৈরি এই দলটিকে নিয়েও আশাবাদী সমর্থকেরা।

শিরোপা সম্ভাবনার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

সাম্প্রতিক বড় আসরগুলোতে ধারাবাহিক ভালো খেলার কারণে দলটিকে এবারও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকেরা। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। দীর্ঘদিন শিরোপাহীন থাকলেও শক্তিশালী দল ও স্থিতিশীল পারফরম্যান্স ইংল্যান্ডকে রেখেছে আলোচনার কেন্দ্রে।

বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাও রয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাবনা ধরা হয়েছে ১১ দশমিক ১ শতাংশ। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি নতুন পরিকল্পনায় বিশ্বকাপ মিশনে নামছে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল সমর্থকেরা।

শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। ২০২২ সালে বিশ্বজয়ী দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের ওপর এখনো অনেকটাই নির্ভর করছে আর্জেন্টিনা। তবে বড় মঞ্চে দলটির অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তাদের এখনো শক্ত প্রতিদ্বন্দ্বী করে রেখেছে।

এছাড়া পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডকেও সম্ভাব্য দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮ দশমিক ৩, ৬ দশমিক ৭ এবং ৪ দশমিক ৮ শতাংশ। সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জমে উঠেছে সম্ভাবনার লড়াই। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনালি ট্রফি, সেটিই এখন বিশ্বের কোটি কোটি সমর্থকের সবচেয়ে বড় কৌতূহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়