শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় রিশাদ হোসেন। বিগব্যাশ-পিএসএলে খেলে নিজের প্রতিভার জানান দিয়েছেন তরুণ এই লেগি। তাতেই মিলেছে বিশ্বজোড়া খ্যাতি। এবার তার প্রশংসা করলেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি।

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের হয়ে খেলছেন সোধি। তিন সংস্করণেই কিউইদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। লিজেন্ডারি একজন লেগ স্পিনারের কাছে প্রশংসা রিশাদের জন্য বিশেষ কিছু।

২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে সংবাদ সম্মেলনে এসে রিশাদের প্রশংসা করে সোধি বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে এত চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে যে সে কতটা বহুমুখী প্রতিভার লেগ স্পিনার।

রিশাদের বোলিংয়ের ধরণ ব্যাখ্যা করে সোধি বলেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা (উচ্চতার কারণে) নিচু থেকে (ফ্লাইট কম) বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে। কিন্তু সে বেশ প্রথাগত ধারার বোলার; সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।’

বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ। প্রথম শ্রেণীর ক্রিকেটেও দেখা গেছে তাকে বল হাতে। তবে বাংলাদেশের হয়ে এখনও টেস্ট খেলেননি রিশাদ। তার মতো স্পিনারকে টেস্টে বল করতে দেখা বিশেষ কিছু হবে বলে মন্তব্য করেছেন সোধি।

টেস্টে রিশাদকে দেখার আগ্রহ জানিয়ে সোধি বলেন, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তা–ই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়