শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট অ‌স্ট্রেলিয়া বিগ ব্যাশের ক‌য়েক‌টি ম্যাচ ভারতে আ‌য়োজনে আগ্রহী

স্পোর্টস ডেস্ক : আইপিএলের পরেই বিশ্বের সবচেয়ে পুরনো ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। আর ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার মস্তিষ্কপ্রসূত। আইপিএলে অংশ নেয় ১০ দল। আর বিগ ব্যাশে আট দল। 

আর বিগ ব্যাশের সবচেয়ে সফল দল পারথ স্করচার্স। ১৫ বছরের এই টুর্নামেন্টে ছয় বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই টুর্নামেন্ট চলে। ২০২৫–২৬ মরশুমেও বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হয়েছে পারথ স্করচার্স। -- আজকাল

ক্রিকেট অস্ট্রেলিয়া এবার এই টুর্নামেন্টকে আরও ছড়াতে চাইছে। পরিকল্পনা অস্ট্রেলিয়ার বাইরে করার। অন্তত উদ্বোধনী ম্যাচটা ভারতে আয়োজন করতে চায় তারা। 

টুর্নামেন্টের আয়োজকরা আগামী দিনে অন্তত দুটি ফ্রাঞ্চাইজিকে বিক্রি করতে চায়। ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, তাঁদের দুই সদস্য ইতিমধ্যেই ভারতে এসে সবকিছু পরিদর্শন করে গিয়েছেন। খুব সম্ভবত চিপকে একটি ম্যাচ আয়োজন করতে চায় তারা। আর সেটি করতে চায় চলতি বছরের শেষে ১২ ডিসেম্বর নাগাদ। চিপককে পছন্দের কারণ, চেন্নাইয়ের ফ্যান বেস কিরকম তা সবাই জানে।

এখনও অবধি কোনও কিছুই চূড়ান্ত নয়। তবে সব ঠিকঠাক চললে চ্যাম্পিয়ন পারথ স্করচার্সকে চিপকে খেলতে দেখা যেতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া আয় বাড়ানোর জন্যই এই পরিকল্পনা নিয়েছে। আর ভারত ছাড়া যে এক্ষেত্রে সেরা কোনও বিকল্প নেই সবারই জানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়