শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ক‌ষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ভিন্ন দুই প্রতিযোগিতায় সবশেষ দুই ম্যাচেই হার, এবার ইউরোপ সেরার মঞ্চেও নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না আর্সেনাল। তবে, শেষ মুহূর্তের গোলে কোনোমতে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে একটু এগিয়ে রইল মিকেল আর্তেতার দল।

লিসবনে মঙ্গলবার রাতে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।

ম্যাচে প্রায় ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।-- বি‌ডি‌নিউজ

লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হারের হতাশা নিয়ে সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যায় আর্সেনাল, এরপর মাঠে ফেরার ম্যাচে দ্বিতীয় স্তরের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়