শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রথমবারের মতো ১৬ লাখ টাকায় স্পিন বোলিং মেশিন কিন‌লো বি‌সি‌বি 

স্পোর্টস ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান হলো। দীর্ঘদিনের আক্ষেপ এবার শেষ। বাংলাদেশে আনা হলো স্পিন বোলিং মেশিন। সোমবার ৬ এ‌প্রিল মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবার দেখা গেল এই মেশিন।

এর আগেও বাংলাদেশে দেখা গেছে বোলিং মেশিন। তবে সেগুলো দ্রুতগতির বল কিংবা বাউন্সার খেলার জন্য উপযোগী করতে ব্যবহার করা হতো। এবার প্রথম দেখা গেল স্পিন বোলিং মেশিন।

স্পিন বোলিং মেশিন না থাকায়, পেস বোলিং মেশিন দিয়েই নানা কায়দায় কাজ চালিয়ে নিচ্ছিলেন কোচরা। সাধারণত স্পিন বোলিং মেশিন বেশি দেখা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে। সাধারণত এই দেশগুলোতে উইকেট স্পিন বোলিং সহায়ক না হওয়ায় তারা এই মেশিন ব্যবহার করেন।

সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান শাহরিয়ার নাফীস জানান, ১০ হাজার পাউন্ড দিয়ে কেনা হয়েছে এই মেশিন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

নাফীস বলেন, এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল৷ কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।

স্পিন বোলিং মেশিনের সুবিধাগুলো কি কি তা জানালেন নাফীস। তিনি বলেন, 'এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়