শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:১৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭-০ গোলের বিধ্বংসী জয়ে শেষ চারে চেলসি

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ ছিল অখ্যাত পোর্ট ভ্যালে। ১১৩ বছরের প্রাচীন ক্লাবটির সঙ্গে একটি লজ্জাজনক রেকর্ড জড়িয়ে আছে। কখনোই ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে না খেলা প্রাচীনতম ক্লাব এটিই। এই মৌসুমে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে ভ্যালিয়ান্টসরা। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখালেও এবার চেলসির বিপক্ষে লজ্জাজনক হারের মুখ দেখেছে পোর্ট ভ্যালে।

শনিবার (৪ এপ্রিল) স্টামফোর্ড ব্রিজে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পোর্ট ভ্যালেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক চেলসি। ব্লুদের হয়ে আলাদা সাতজন খেলোয়াড় গোলগুলো করেন।

জোরেল হাতো, জোয়াও পেদ্রো ও জর্ডান লরেন্স-গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে তশিন আদারাবিয়ো, আন্দ্রে সান্তোস, এস্তেভাও এবং আলেহান্দ্রো গারনাচো মিলে আরও চারটি গোল করেন।

স্টামফোর্ড ব্রিজে চেলসির আধিপত্যের সামনে ইএফএল লিগ ওয়ানের ক্লাবটি পাত্তাই পায়নি। ৭৭ শতাংশ বল পজেশন রেখে মোট ১৭টি শট নিয়েছে চেলসি, যার ১১টিই লক্ষ্যে ছিল। পোর্ট ভ্যালে ৫টি শট নিতে পারলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের তৃতীয় মিনিটেই লিড পায় চেলসি। হাতোর নেয়া শট থেকে এগিয়ে যায় ব্লুরা, এটিই ছিল ম্যাচের প্রথম অন টার্গেট শট।

২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পেদ্রো। পেদ্রো নেতোর পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। ৪৪ মিনিটে পোর্ট ভ্যালের লরেন্স-গ্যাব্রিয়েল আত্মঘাতী গোল করলে ব্যবধান আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিট জাল অক্ষত রাখতে পারে সফরকারীরা। মালু গুস্তর পাস থেকে গোল করেন আদারাবিয়ো।

৭০ মিনিটে দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীতে আসে পঞ্চম গোলটি। এস্তেভাওয়ের পাস থেকে গোল করেন সান্তোস। ৮৩ মিনিটে এস্তেভাও নিজেই গোল করেন।
 
যোগ করা সময়ে স্কোরকার্ডে নাম তোলেন গারনাচো। বদলি নামা এই আর্জেন্টাইন স্পটকিক থেকে বল জালে জড়ান।

এর আগে দিনের আরেক কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি আন্টোনিও সেমেনিয়োর গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় সিটিজেনদের। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়