শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে খেলতে না দেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নুয়ান তুষারার মামলা

স্পোর্টস ডেস্ক : ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় আইপিএলের জন্য অনাপত্তিপত্ না পাওয়া নুয়ান তুষারা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম নিউজওয়্যার জানায়, এসএলসিকে অনাপত্তিপত্র দেওয়ার নির্দেশ চেয়ে কলম্বো জেলা আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালত আগামী ৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করে। -- অলআউট স্পোর্টস

মামলায় এসএলসির সভাপতি শাম্মি সিলভা, সেক্রেটারি বন্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিবা গোদালিয়াদ্দা ও প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভাকে অভিযুক্ত করেন তুষারা।

গত শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় তুষারাকে এবারের আইপিএলের জন্য অনাপত্তিপত্র দেয়নি এসএলসি। ফিটনেস টেস্টে পাস করার জন্য ২৯ পয়েন্টের মধ্যে ১৭ পয়েন্ট তুলতে ব্যর্থ হন তিনি। গত বছরের মেগা নিলামে ডানহাতি এই ফাস্ট বোলারকে ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অভিযোগে ডানহাতি এই ফাস্ট বোলার জানান, এবারের আইপিএলের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে নির্বাচিত করেছে। এর আগে ২০২৪ এবং ২০২৫ সালেও তিনি এসএলসির অনাপত্তিপত্র নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

আদালতের নথিপত্র অনুযায়ী, নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে না পারার কারণ দেখিয়ে এ বছরের জন্য তাকে অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট।

তুষারার যুক্তি হলো, শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে তার চুক্তির মেয়াদ গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে শেষ হয়ে গেছে। তিনি ইতিমধ্যে বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি চুক্তি নবায়ন করবেন না এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান।

এছাড়াও তিনি দাবি করেন, তার বর্তমান ফিটনেস লেভেল তার ক্যারিয়ার জুড়ে বজায় থাকা ফিটনেসের মতোই। বিগত বছরগুলোতে একই রকম ফিটনেস থাকা সত্ত্বেও বোর্ড তাকে এনওসি দিতে কখনও বাধা দেয়নি।

শ্রীলঙ্কার জার্সিতে কেবল টি-টুয়েন্টি খেলা তুষারা ৩০ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন। আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার শিকার ৯ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়