শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিয়মরক্ষার ম্যাচে চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য কোচ হাভিয়ের কাবরেরার নেতৃত্বে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ।

রোববার (১৫ মার্চ) ক্যাম্পের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কাবরেরা। ক্যাম্পের স্কোয়াডে বেশ চমকই দেখা গেছে। বাংলাদেশের স্প্যানিশ কোচের প্রাথমিক দলে ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তবে, ক্যাম্পের স্কোয়াডে জায়গা পাননি তিনি।

জিকো না ফিরলেও অনেকদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পান কিনা।

বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাওয়ার আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে ২৬ মার্চ। সেই ম্যাচ খেলার জন্য ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। হামজা চৌধুরী ২২ মার্চ সরাসরি ভিয়েতনাম পৌঁছাবেন।

ক্যাম্পের স্কোয়াড

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।

ডিফেন্ডার : তারিক কাজি, রহমত মিয়া, শাকিল আকাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।

মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শামিত সোম।

ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়