শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌লিং হালান্ড ম‌্যা‌নসি‌টি ছে‌ড়ে বার্সেলোনায় যাচ্ছেন না 

স্পোর্টস ডেস্ক : আ‌র্লিং হালান্ডকে নিয়ে সম্প্রতি  বেশ জোরালো গুঞ্জন চাউর হয়েছিল। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন নরওয়ের এই তারকা, এমনটি শোনা যাচ্ছিল। গুঞ্জন নাকোচ করে দিয়েছেন হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমিয়েন্তা জানিয়েছেন, বার্সেলোনার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। 

পিমিয়েন্তা বলেন, ‘হালান্ড বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খুব আনন্দেই আছেন। কয়েক মাস আগেই তিনি ক্লাবটির সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন। বার্সেলোনার প্রতি আমাদের অনেক সম্মান ও শ্রদ্ধা রয়েছে, কিন্তু ট্রান্সফার নিয়ে কোনো ধরনের যোগাযোগ হয়নি। ----- এন‌টি‌ভি নিউজ

বার্সেলোনার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট দাবি করেছিলেন, যদি হালান্ড ম্যানচেস্টার সিটি ছাড়তে চান তাহলে তাকে দলে ভেড়ানোর জন্য সেরা প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।

ফন্ট বলেন, ‘হালান্ড বর্তমানে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। স্বল্পমেয়াদে তাকে আনা সম্ভব নয়, কারণ সে সিটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। তবে এমন প্রতিভাবান খেলোয়াড় যদি কখনও পাওয়া যায়, সেই মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়