শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে ইরানকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র’ ফিফা সভাপতির এমন বক্তব্যের একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঠিক হবে না।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ৪৮ দলের এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ইরান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে তাদের গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। -- অলআউট স্পোর্টস

বৃহস্পতিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি না যে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য সেখানে থাকা সঠিক হবে।

এর পরিপ্রেক্ষিতে ইরান ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক ইভেন্ট এবং এর জিম্মাদার ফিফা, কোনো দেশ নয়।

কিছু তথাকথিত সেলিব্রিটি বিশ্বকাপ থেকে ইরানের দলকে বাদ দিতে চান। কিন্তু যদি কোনো দেশকে বাদ দিতে হয়, তবে তা হলো এমন একটি আয়োজক দেশ যারা অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।”

পরবর্তীতে আরেকটি পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানান, খেলোয়াড়দের প্রতি কোনো হুমকি যুক্তরাষ্ট্র থেকে আসবে না।

এটি হবে আমেরিকান ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং নিরাপদ ক্রীড়া ইভেন্ট। সব খেলোয়াড়, কর্মকর্তা এবং ভক্তের সঙ্গে এমন আচরণ করা হবে যেন তারা তারকা! ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি নিহত হওয়ার পর ইরানি খেলোয়াড়দের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

একই দিন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, টুর্নামেন্টে অংগ্রহণের জন্য ইরানকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র।

বৈঠকের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইনফান্তিনো বলেছিলেন, আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন যে ইরানের দলকে অবশ্যই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়