শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্র নিজের দেশে ফুটবল বিশ্বকাপে তাদেরকে স্বাগত জানাবে বলে দাবি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।

ইনফান্তিনো জানান, মঙ্গলবার তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং জুনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতি ও বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইনফান্তিনো বলেন, “আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন যে ইরানের দলকে অবশ্যই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে।

তবে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। --- অলআউট স্পোর্টস

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সম্প্রতি ইঙ্গিত দেন, তার দেশের অংশগ্রহণ অনিশ্চিত হতে পারে।

এই হামলার পর বিশ্বকাপের দিকে আমরা আগের মতো আশাবাদী দৃষ্টিতে তাকাতে পারব—এটা আশা করা যায় না।সাম্প্রতিক উত্তেজনার আগেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ জটিল হয়ে উঠেছিল।

ইরানের সমর্থকদের আগেই জানানো হয়েছিল যে, তারা এই টুর্নামেন্টের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাবেন না। এতে দলটি অংশ নিলে সমর্থকেরা ম্যাচ দেখতে যেতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর ওয়াশিংটন ডিসিতে ড্র অনুষ্ঠানে ইরানের প্রতিনিধিদল প্রায় বয়কট করতে যাচ্ছিল, কারণ দলের অর্ধেকের বেশি সদস্যের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। তবে উত্তেজনার মধ্যেও ইনফান্তিনো মনে করেন, এই টুর্নামেন্ট বিশ্বকে একত্রিত করার একটি সুযোগ হতে পারে।

তিনি পোস্টে লিখেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমাদের এমন একটি আয়োজন দরকার, যা মানুষকে একত্রিত করতে পারে।” ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, “ফুটবল বিশ্বকে এক করে।

বিশ্বকাপে বেলজিয়াম, মিশর ও নিউ জিল্যান্ডের সঙ্গে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। তাদের সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। দুটি হবে লস অ্যাঞ্জেলেসে, অপরটি সিয়াটলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়