শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ আফ্রিকার বিরু‌দ্ধে সিরিজে নিউজিল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :  দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে দল ঘোষণা ক‌রে‌ছে নিউ‌জিল‌্যান্ড। বুধবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার কারণে অধিনায়ক মিচেল স্যান্টনার ও উইকেটকিপার-ব্যাটার ডেভন কনওয়েকে আংশিক বিশ্রাম দেওয়া হবে।

স্যান্টনার ও কনওয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ খেলবেন। তবে চতুর্থ ও পঞ্চম ম্যাচে তারা থাকবেন না দলে। সেই দুই ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। একই সঙ্গে কনওয়ের জায়গায় উইকেটকিপার-ব্যাটার হিসেবেও খেলবেন তিনি। চতুর্থ ম্যাচটি হবে ২২ মার্চ ওয়েলিংটনে এবং শেষ ম্যাচটি ২৫ মার্চ ক্রাইস্টচার্চে।

দ্রুতগতির বোলার লকি ফার্গুসনও পুরো সিরিজে খেলবেন না। তিনি কেবল দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন, যেগুলো অনুষ্ঠিত হবে হ্যামিল্টন ও অকল্যান্ডে।

সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন তিনজন আনক্যাপড ক্রিকেটার—ব্যাটার ক্যাটেন ক্লার্ক, নিক কেলি এবং স্পিনার জেডেন লেনক্স। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি হতে পারে তাদের অভিষেকের সুযোগ।

অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজ থেকে ছুটি পাচ্ছেন। তাদের মধ্যে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং টিম সাইফার্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী রোববার টাউরাঙ্গায়। ঠিক এক সপ্তাহ আগেই আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৯৬ রানে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার, ক্যাটেন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, জ্যাক ফাউলকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, জেডেন লেনক্স, কোল ম্যাককনচি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও ইশ সোধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়