শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, গো‌লের অ‌নেক সু‌যোগ নষ্ট ক‌রে হে‌রে গে‌লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ম‌্যা‌চের শুরু‌তে দুর্দান্ত শুরু ক‌রে‌ছি‌লো লিভারপুল। গো‌লের একা‌ধিক সু‌যোগও পে‌য়ে‌ছি‌লো তারা, কিন্তু কা‌জে লাগা‌তে পা‌রে‌নি।  অন্যদিকে নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে গেল গালাতাসারাই। সেই গোল ধরে রেখে ঘরের মাঠে চমৎকার জয় পেল তুরস্কের ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরেছে লিভারপুল। মঙ্গলবার রাতের ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন মারিও লেমিনা।

লিভারপুলের ডাগআউটে এটা ছিল আর্না স্লটের শততম ম্যাচ, উত্থান-পতনের মৌসুমে উপলক্ষটা সুখকর হলো না তার।

৫৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় লিভারপুল। এর ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৫ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে গালাতাসারাই।

প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করে লিভারপুল। দ্বিতীয় মিনিটে প্রথম ভালো সুযোগ পায় তারা। একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। পরের মিনিটে দমিনিক সোবোসলাইয়ের শট প্রতিহত হয়।

শুরুর সুযোগ কাজে লাগাতে না পারা লিভারপুল পিছিয়ে পড়ে সপ্তম মিনিটে। কর্নার থেকে ভিক্তর ওসিমেনের হেডে বল পান লেমিনা। তার হেড খুঁজে নেয় জাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়