শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:০৪ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘ‌রের মা‌ঠে বাংলা‌দেশ শ‌ক্তিশালী, এখা‌নেই পাকিস্তান সি‌রিজ জিত‌বে : শা‌হিন আ‌ফ্রিদি

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে তিন ম‌্যা‌চের ওয়ান‌ডে সি‌রি‌জের প্রথম ম‌্যাচ শুরু হ‌চ্ছে ১১ মার্চ বুধবার। সি‌রিজ জ‌য়ের ব‌্যাপা‌রে দুই দলই প্রস্তুত। বাংলা‌দেশ ঘ‌রের মা‌ঠে সেরা দল হ‌লেও সি‌রিজ পা‌কিস্তান জিত‌বে ব‌লে ম‌নে ক‌রেন পাক অ‌ধিনায়ক শা‌হিন শাহ আ‌ফ্রিদি। 

ঘরের মাঠে বাংলাদেশ ভালো খেললেও প্রস্তুত পাকিস্তান। সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি জানালেন এমনটাই। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ নতুন মুখ নিয়ে এসেছে পাকিস্তান। এদের মধ্যে শুধু আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে সাহিবজাদা ফারহানের। তবে স্কোয়াডে নেই বাবর আজম। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচকদের। সংবাদ সম্মেলনে বাবরকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো শাহিনকেও।

তিনি বলেন, এই সিরিজের জন্য কাউকে (বাবর আজম) বাদ দেয়া হয়নি। আমরা শুধু আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ দিতে চাই।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে মিরপুর শের-ই-বাংলার উইকেটে টাইগার এ পেসার যেকোনো ব্যাটারের জন্যই মুর্তিমান আতঙ্কের নাম। তবে মুস্তাফিজকে নিয়ে খুব একটা চিন্তা করছে না পাকিস্তান। অতীতে খেলার অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চায়।

মুস্তাফিজ প্রসঙ্গে শাহিন বলেন, ‘আমি মনে করি ব্যাটাররা মুস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএল-এও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।

বুধবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। মিরপুর শের-ই-বাংলায় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়