শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৩:০৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের পাঁচ রেকর্ড

নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। এই জয়ের মধ্য দিয়ে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ডও গড়েছে তারা। যা আগে কখনও হয়নি।

প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। এর আগে দুইবার করে এই শিরোপা জিতেছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় রেকর্ডটাও বিশেষ, টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা জিততে পারেনি। ভারত প্রথম দল হিসেবে এটি করে দেখাল। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারানোর পর, ২০২৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ম্যান ইন ব্লুরা।  

তৃতীয় রেকর্ডটি হলো, ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হচ্ছে ভারত। এর আগে কোনো দল ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেলেও জিততে পারেনি।

চতুর্থ রেকর্ডটি হলো সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশীয় দল ভারত। তাদের আছে দুটি একদিনের বিশ্বকাপ আর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ অবশ্য অস্ট্রেলিয়ার। তারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে। ছয়টি একদিনের আর একটি টি-টোয়েন্টি।

পঞ্চম রেকর্ডটি বেশ বিরল। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ী প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, টানা তিন বছর ধরে বড় তিনটি টুর্নামেন্ট জিতে আধিপত্য দেখিয়েছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়