শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়েন্টি ‌বিম্বকাপে আজ ভারত-নিউ‌জিল‌্যান্ড মু‌খোমু‌খি 

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (৮ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। আহমেদাবাদের এই স্টেডিয়ামকে ভারতের জন্য একপ্রকার ‘অপয়া’ বলাই চলে। কেননা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। এবার বিশ্বকাপেও একটি ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে এই মাঠে।

সবকিছু ছাপিয়ে এবার কার হাতে উঠবে শিরোপা, এটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংক্ষিপ্ত এই সংস্করণে এখন পর্যন্ত ভারত দুইবার শিরোপা জিতেছে। ২০০৭ সালে প্রথম টোয়েন্টি বিশ্বকাপে ধোনীর নেতৃত্বে শিরোপা জেতে ভারত। এরপর ২০২৪ সালে রোহিত শর্মার হাত ধরে আসে দ্বিতীয় শিরোপা। এবার সামনে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে, কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতেনি নিউজিল্যান্ড। ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়। ফাইনালে আহমেদাবাদের গ্যালারিতে থাকবে এক লাখের বেশি দর্শক। 

টুর্নামেন্টের বড় ম্যাচে ভারতের আগের ওয়ানডে বিশ্বকাপের হারের ভীতি কি কাজে লাগাতে পারবে তারা? যদিও প্রতিপক্ষের মাঠে স্নায়ু ধরে রাখতে পারবে কি না, এটাই তাদের চ্যালেঞ্জ। তবে প্রথমবারের মতো শিরোপা খরা কাটাতে খেলতে হবে ভয়ডরহীনভাবে।

প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেনের ঝড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউইরা। 

আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ৪৯৯ রান ও ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়